রোববার, ২৬ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই: রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫২, ২৫ জুলাই ২০২৬

না.গঞ্জকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই: রাজীব

মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমরা নারায়ণগঞ্জকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই। যেখানে দল মত নির্বিশেষে উদার গণতান্ত্রিক রাজনীতি তারেক রহমান প্রতিষ্ঠা করতে চাচ্ছে, সেই রাজনীতি আমরা নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করবো। নারায়ণগঞ্জের বদনাম হিসেবে মানুষ বিভিন্ন দলের নাম বলে। বাংলাদেশে আগামী দিনে বিএনপি উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে, আমরা নারায়ণগঞ্জ থেকে সেখানে ভূমিকা রাখতে চাই।

শনিবার (২৫ জুলাই) ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন তারা প্রত্যেকে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছেন। তারা তাদের শতভাগ দিয়ে আন্দোলন সফল করেছেন। এজন্য আমরা জেলা বিএনপি তাদের প্রতি কৃতজ্ঞ। 

আমাদের প্রধানমন্ত্রী যে আস্থার ভিত রচনা করেছে সেই আস্থায় দাঁড়িয়ে তিনি যেভাবে দেশ পরিচালনা করতে চান সেই আলোকে আমরা যদি কাজ করি তাহলে বিএনপির বিরুদ্ধে যে প্রপাগান্ডা চলছে তা মানুষের মাঝে স্থান করে নিতে পারবে না। ফতুল্লা থানা কৃষকদল অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার রাজনীতি করছে।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান যেভাবে মানুষের আস্থা অর্জন করেছেন। আমরাও যেন নিজেদের উৎসর্গ করে দিয়ে ভবিষ্যতেও কাজ করতে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া চাই।