রোববার, ২৬ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ২০ বোতল স্কাফসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৫, ২৫ জুলাই ২০২৬

ফতুল্লায় ২০ বোতল স্কাফসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক কারবারি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ বোতল নিষিদ্ধ মাদক ‘ইসকাফ’ (Eskuf)-সহ যুবরাজ (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানায়।

​শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে ফতুল্লা থানাধীন দাপা এলাকাস্থ পঞ্চবটি-পাগলাগামী পাকা রাস্তার বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত যুবরাজ ময়মনসিংহের হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুডি এলাকার মোঃ হামিদ ড্রাইভারের ছেলে।

​পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

​অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বোতল ইসকাফসহ আসামি যুবরাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামির পূর্বের অপরাধ রেকর্ড (পিসিপিআর) যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।