রোববার, ২৬ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪১, ২৫ জুলাই ২০২৬

বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে পৃথক মাদক উদ্ধার অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার আবুল কালাম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শফিকুল ইসলাম রাতুল (৩১) ও একই থানার দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহম্মদ মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী রাসেল (৪০)। পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে  ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে । গ্রেপ্তারকৃতদের পৃথক মাদক মামলায় শনিবার (২৫ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) রাতে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মদনগঞ্জ টু মদনপুর সড়কের পাঁকা রাস্তার উপরে ও শনিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১২টায় একই উপজেলার চুনাভূরা ক্লাব সংলগ্ন আক্কাস আলী বাড়ী পিছনে পৃথক  অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ  এদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত শুক্রবার রাতে  বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে থানার বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মদনগঞ্জ টু মদনপুর সড়কের পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার আবুল কালাম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শফিকুল ইসলাম রাতুল (৩১)কে গ্রেপ্তার করে।

এ ছাড়াও মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক সৈয়দ জাকির সরকারসহ সঙ্গীয় ফোর্স শনিবার দুপুরে বন্দর উপজেলার চুনাভূরা ক্লাব সংলগ্ন আক্কাস আলী বাড়ি পিছনে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহম্মদ মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী রাসেল (৪০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।