বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঝালমুড়ির আড়ালে মাদক বিক্রি করতেন তিনি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৮, ২৩ জুলাই ২০২৬

ঝালমুড়ির আড়ালে মাদক বিক্রি করতেন তিনি

বাবর আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেরি করে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক বিক্রির অভিযোগে বাবর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নাসিক ৪ নাম্বার ওয়ার্ডের পারটেক্স পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারটেক্স পেপার মিলের ভেতরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সরকারি খাবার পানির সাবমার্সিবল (টিউবওয়েল) স্থাপনের কাজ চলছিল। এ সময় ঝালমুড়ি বিক্রির উদ্দেশ্যে বাবর সেখানে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি কাজে নিয়োজিত চারজন শ্রমিকের কাছে ঝালমুড়ি বিক্রির আড়ালে ইয়াবা ও গাঁজা বিক্রির চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে মিলের নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবরকে হেফাজতে নেন।
পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক বাবরের বাবার নাম এলাহিমিয়া। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, ফেরি করে মাদক বিক্রর অভিযোগে বাবর নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।