শিক্ষার্থী সংবর্ধনা
বন্দরে কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও সনদ বিতরণ
বন্দর প্রতিনিধি: বন্দরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে 'বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশন'-এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই, শনিবার সকালে বন্দর নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা অডিটোরিয়াম কক্ষে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এবং বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সরকারি কদম রসুল কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি মোঃ জান-ই-আলম।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মুকুল বলেন আমি নিজে তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারিনি, তবে সবসময় স্বপ্ন দেখেছি আমার সন্তানদের সুশিক্ষিত করার।" নিজের খাওয়া-পরা বা আরাম-আয়েশ কমিয়ে হলেও সন্তানদের পড়াশোনার পেছনে সর্বোচ্চ বিনিয়োগ করার জন্য তিনি অন্য সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশনের নির্বাহী সভাপতি শারমীন ফারজানা-এর সভাপতিত্বে মারুফ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশন উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোর্শেদ মোল্লা, বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশন উপদেষ্টামোঃ রতন আলী শিকদার, নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নিতাই মজুমদার, বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশন আজীবন সদস্য মুহাম্মদ নূরে আলম।
এছাড়া ও এসময় আরো উপস্থিত ছিলেন সোনামনি কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক রোজিনা আক্তার, বন্দর আদর্শ কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক শিলা আক্তার, মারিয়া আদর্শ কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক উম্মে হাবিবা, প্রভাতী কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান প্রধান শেফালী বেগম, মডেল একাডেমী প্রধান শিক্ষক আতিকা নাহার ইফা, কুশিয়ারা ইসলামিক আইডিয়াল কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা, আইডিয়াল স্কুল প্রধান শিক্ষক ফারহানা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সংগঠনের মহাসচিব রিনা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধার এই স্বীকৃতি আগামীতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।" পরে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে গৌরবময় সনদ ও সংবর্ধনা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

