প্রতীকী ছবি
বন্দরে গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরা সময় চোর ও ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার শামীম মিয়ার ছেলে হাবিব (২০) ও একই থানার একই ইউনিয়নের জিওধরা এলাকার সোহেল রানা মিয়ার ছেলে রিহাদ (২১)। ধৃতদের শনিবার (২৫ জুলাই) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তা থেকে এদেরকে আটক করা হয়।

