মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

|

ভাদ্র ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাইওয়েতে ’অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন, সচেতনতা বৃদ্ধিতে জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৯, ১৮ আগস্ট ২০২৬

হাইওয়েতে ’অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন, সচেতনতা বৃদ্ধিতে জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইল ছবি

ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা বা 'অটো ফাইন সিস্টেম' চালু করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনায় হাইওয়ে পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন থেকে উল্টো পথে গাড়ি চালানো, সংকেত অমান্য করা কিংবা ট্রাফিক আইন ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা ধার্য হয়ে যাবে। এই তথ্য সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেন্টারে চলে যাবে এবং তাত্ক্ষণিকভাবে মোবাইল মেসেজের মাধ্যমে গাড়ির মালিককে তা জানিয়ে দেওয়া হবে।

​গাড়ির মালিকরা ইচ্ছা করলে যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে এই জরিমানা পরিশোধ করতে পারবেন উল্লেখ করে তিনি আরও জানান, একই ভুল বারবার করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো যানবাহন তিনবার আইন অমান্য করলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে কি না—সেটি বিআরটিএ-এর বিদ্যমান আইনের মাধ্যমে নির্ধারিত হবে।

​নতুন এই ব্যবস্থার প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "জনগণকে সচেতন করতে সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কার্যক্রমের ব্যাপক প্রচারণা চালাতে হবে, যেন সবাই নিয়ম মেনে চলেন।"
​এই কার্যক্রম সফল করতে স্থানীয় সংসদ সদস্য, হাইওয়ে পুলিশ কর্মকর্তা, মালিক-শ্রমিক ফেডারেশন এবং সাধারণ পুলিশকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। 

তিনি জানান, অনুষ্ঠানের পর এই মুহূর্ত থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম কার্যকর করা হয়েছে।

​অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শিমুল বিশ্বাস, সংসদ সদস্য মান্নান হাসেব এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।