রোববার, ১৬ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে নাসিমা হত্যা: হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৪, ১৬ আগস্ট ২০২৬

রূপগঞ্জে নাসিমা হত্যা: হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাসিমা হত্যা মামলার পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মামলার সব আসামির সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী।

রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নিহত নাসিমার স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নাসিমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হলে এলাকায় অপরাধীদের সাহস আরও বেড়ে যাবে। মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামী ফারজানা ও হাসানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে দেবরসহ তার সহযোগীরা নাসিমা বেগম (৪৫) নামের গৃহবধূকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় দেবর আলাল নিয়েয়াসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজন পলাতক রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় ঘটে এ হত্যাকান্ডের ঘটনা।