সোমবার, ১৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বেগম খালেদা জিয়ার ৮২তম জম্মবার্ষিকী মহানগর যুবদলের দোয়া মাহফিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ১৫ আগস্ট ২০২৬

বেগম খালেদা জিয়ার ৮২তম জম্মবার্ষিকী মহানগর যুবদলের দোয়া মাহফিল 

দোয়া ও মিলাদ মাহফিল

‎বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

‎শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব শহরের কিল্লারপুলস্থ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

‎এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র  চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, মিনহাজ মিঠু,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, এড. শাহিন খান, আঃ কাদির প্রমুখ ।

‎এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা‌ উপস্থিত ছিলেন।