রোববার, ১৬ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৮, ১৬ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

দোয়া ও মিলাদ মাহফিল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে কাঞ্চন পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিরাবো খালপার এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতিনাহিদ হাসান ভূঁইয়া।
 বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কাঞ্চন পৌর ছাত্রদলের হৃদয় চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তন্ময় হাসান, যুগ্ন আহবায়ক জিতু খান, আশিক দেওয়ান, জাইদুল দেওয়ান, ৩ নং ওয়ার্ড এর ছাত্রদল সাবেক সভাপতি মাহিম চৌধুরী শুভ, মারুফ, রমজান, লিমন, তাকিন, সৈকত প্রমুখ।