রোববার, ১৬ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বেগম খালেদা জিয়া শহীদ: রোজেল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ১৬ আগস্ট ২০২৬

বেগম খালেদা জিয়া শহীদ: রোজেল

দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক নেতা জাহিদ হাসান রোজেল বলেছেন, কত ছাত্র জনতাকে হত্যা করেছেন। বিরোধীদের তিন ফুট বাই পাঁচ ফুট ঘরে রেখে নির্যাতন করেছেন। বেগম খালেদা জিয়াকেও নির্যাতন করেছেন। বেগম খালেদা জিয়া শহীদ। দেশের কল্যাণে কাজ করে বন্দী হলে মানুষের কল্যানে কাজ করে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করলে তিনি শহীদ। আমরা সেই শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

রোববার (১৬ জুলাই) বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া মানুষের কল্যানে আল্লাহ প্রদত্ত নেতৃত্ব ছিল। আজ তার সন্তান তারেক রহমানের দিকে দূর থেকে তাকালে দেখা যায় জিয়াউর রহমানের মতই তিনি রাষ্ট্র পরিচালনা করছে। বিরোধীদল এতে ঈর্ষান্বিত হয়ে নানান প্রপাগান্ডা করছে। 

তিনি আরও বলেন, তারেক রহমান দীর্ঘদিন নিয়ে নির্বাসিত ছিলেন। উন্নত দেশে থেকেও তিনি উন্নত দেশের মত জীবনযাপন করেন না৷ বাংলাদেশের কল্যানে শহীদ জিয়ার পরিবার যে কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে এমন একটি পরিবারও পাবেন না।

তিনি বলেন, যারা দাবী করতো তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি। তাদের ছেলে মেয়েরা বিদেশি নাগরিকদের বিয়ে করেছেন৷ তাদের কী দেশের প্রতি কোন চান থাকবে?

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলে ডিসেম্বরে আসবে৷ আসেন, আপনাকে তো কেউ দেশ থেকে তাড়িয়ে দেয় নি। আপনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। পালিয়ে যাওয়া মানুষের কথা কেউ শোনে না। কেন পালিয়েছেন ব্যাখ্যা দিন। মানুষ গ্রহণ করলে আপনার পক্ষে থাকবে। হুমকি ধামকি দেয়ার কিছু নেই।