মোফাজ্জল হোসেন সজল
সৌদিআরব পূর্বাঞ্চল জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন সজল বলেছেন, বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করছি। এর আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমরা এঘটনায় কষ্ট পেয়েছি। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা অভিভাবক হারিয়েছি।
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রুপগঞ্জ উপজেলা বিএনপির দোয়া মাহফিলে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমার সৌভাগ্য হয়েছিল গত বছর এই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে ওমরাহ্ পালন করার। তারেক রহমানের নির্দেশে আমি সেদিন ওমরাহ্ করেছিলাম। খালেদা জিয়ার মৃত্যুর পরে রোজা রেখে খালেদা জিয়ার জন্য ওমরাহ্ করেছি। শুধু আমি নই, যারাই সৌদি আরব যায় তারাই জিয়া পরিবারের জন্য দোয়া করে।
আপনারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন৷ তিনি যেন আমাদের একটি। সুন্দর বাংলাদেশ দিয়ে যেতে পারেন।

