মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

|

ভাদ্র ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মিল্ক ইউনিয়নের অন্তর্বর্তী কমিটিতে সহ-সভাপতি হলেন মোফাজ্জল হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩২, ১৮ আগস্ট ২০২৬

মিল্ক ইউনিয়নের অন্তর্বর্তী কমিটিতে সহ-সভাপতি হলেন মোফাজ্জল হোসেন

ফাইল ছবি

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ইউনিয়ন) অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোফাজ্জল হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগষ্ট) সমবায় অধিদপ্তরের কৃষিজ শিল্প শাখার উপ-নিবন্ধক মল্লিকা রাণী দাশ স্বাক্ষরিত এক আদেশে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ১৮ আগস্টের স্মারক এবং এর আগে ১ এপ্রিল জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে সমবায় অধিদপ্তরের আদেশে গঠিত বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে মোফাজ্জল হোসেনকে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হলো।

মোফাজ্জল হোসেন বর্তমানে শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।