স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা বাংলাদেশের সমস্ত মহাসড়কে এ ব্যাবস্থা পর্যায়ক্রমে চালু করবো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই পদ্ধতি চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়কে এই ব্যাবস্থা চালু করবো।
মঙ্গলবার (১৮ আগষ্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় হাইওয়ে পুলিশ কমান্ড এন্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে হাইওয়ে পুলিশ কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় "অটো ফাইন সিস্টেম” উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মহাসড়কে যে চাঁদাবাজি হয়। সেটা মালিকদের পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক। যেহেতু রেকর্ডেড থাকবে। আমার মনেহয় এই প্রবনতা কমবে। জনগণের সহযোগিতায় আমরা চাঁদাবাজি বন্ধ করতে পারবো।
তিনি বলেন, থ্রি হুইলারসহ যেসকল যানবাহন মহাসড়কে চলার কথা না। সেগুলো গ্যাস স্টেশনে গ্যাস নিতে আসার জন্য এবং বাজার এলাকায় যেখানে তাদের স্ট্যান্ড সেখানে তারা যায়। এটা কনসিডার করার জন্য আমি বলেছি। এগুলো শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। তবে কোন অবস্থাতে মহাসড়কে থ্রি হুইলার চলতে দেয়া ঠিক নয়। যেসকল যানবাহনের লাইসেন্স নেই সেগুলোর বিরুদ্ধেও পুলিশ ব্যাবস্থা নেবে।

