রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫০, ৫ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামি ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চান্দখলা এলাকার মৃত সোহাগ খানের মেয়ে ও জুনায়েদ মিয়ার স্ত্রী।

পুলিশ জানায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় অভিযান চালায়। এ সময় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা সড়কের ওপর ফাহিমা খানমকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ফাহিমা খানমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।