প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অভিযোগল ৩ নারীকে আটক করে তাদের চুল কেটে দিয়েছেন স্থানীয়রা।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকার ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করেন সেই নারীরা। এসময় বাড়ি থেকে স্বর্ণের চেইন চুরি করার সময় বাড়ির ও স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন।
এসময় সেই তিন নারীকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কাঁচি দিয়ে কেটে ফেলে হয়। এক পর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিন নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বলেন, চুরির অভিযোগে আটক সেই ৩ নারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এঘটনায় ব্যাবস্থা নেয়া হবে।

