শনিবার, ১৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বজ্রপাতে বিদ্যুৎকেন্দ্রে আগুন, উপজেলায় সরবরাহ বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৩, ১৩ মার্চ ২০২৬

বন্দরে বজ্রপাতে বিদ্যুৎকেন্দ্রে আগুন, উপজেলায় সরবরাহ বন্ধ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ পিবিসিবি বিদ্যুৎকেন্দ্রে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মদনগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ঝড় শুরু হলে হঠাৎ বজ্রপাতে বিদ্যুৎ কেন্দ্রে আগুনের সূত্রপাত ঘটে। এসময় তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসের লোকজন ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিদ্যুৎ কেন্দ্রের প্রকোশলী নূরে আলম জানান, বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারটি সম্পূর্ণ পুড়ে গেছে। এর ফলে পুরো বন্দর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এখনও ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে বিদ্যৎকেন্দ্রের ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।