ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক প্রয়াত দেলোয়ার হোসেন ভূঁইয়া`র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা,দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার ভূলতা ইউনিয়নের পাচাইখা এলাকায় এ স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা,দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ`র সঞ্চালনায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডঃ মাহফুজুর রহমান হুমায়ূন,সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,সহ -সভাপতি আনোয়ার সাদাত সায়েম,সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন,তারাব পৌর বিএনপির সভাপতি তাসফিক হোসেন ওসমান,কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, ভূলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার,দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডঃ হেলাল উদ্দিন সরকার, শফিকুল ইসলাম ভূঁইয়া,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপলু ভূঁইয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিরুল ইসলাম প্রিন্স,যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম সফিক,উপজেলা ছাত্রদের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয়,কামরুল হাসান,আরিফ বিল্লাহ আলিফ,তারাব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজিব,সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন ভূঁইয়া শাকিল প্রমুখ।

