শনিবার, ১৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বিপুল মাদক, অস্ত্রসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৮, ১২ মার্চ ২০২৬

রূপগঞ্জে বিপুল মাদক, অস্ত্রসহ গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশী পিস্তল, ২৮১ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা, এক কেজি গাঁজা ও ১০০ পুরিয়া হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। এর আগে গত রাতে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের পোরাব এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মুড়াপাড়া ইউনিয়নের মৃত সুর্য মিয়ার ছেলে আবু হানিফ (৩২) ও ইয়াছিন মোল্লার ছেলে মোঃ ইউসুফ মোল্লা (২০)। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারি আবু হানিফের (৩২) বিরুদ্ধে আটটি মাদক মামলা এবং একটি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে।