শুক্রবার, ১২ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে শিশু ধর্ষণ: গণপিটুনির শিকার অভিযুক্ত হিরোর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৫, ২৯ মে ২০২৬

না.গঞ্জে শিশু ধর্ষণ: গণপিটুনির শিকার অভিযুক্ত হিরোর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে পিটিয়ে আহত করা তরুণ ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

ঈদের দিন বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছন ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) আনোয়ার হোসেন।

নিহত ২১ বছর বয়সী হিরু নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা মনির হোসেনের ছেলে।

গত ২২ মে বিকেলে হিরুর বিরুদ্ধে ৬ বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। রাতে তাকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় লোকজন।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

ধর্ষণের ঘটনায় পরদিন ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হিরুকে প্রধান আসামি এবং তার বন্ধু একই এলাকার জামাল হোসেনের ছেলে মো. সোহেলকে সহযোগী হিসেবে উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

হিরুর মৃত্যুর ঘটনায় পুলিশ পরিদর্শক আনোয়ার বলেন, হিরু শাহবাগ থানার তত্ত্বাবধানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন। তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “নিহতের স্বজনরা মরদেহ দাফন করে থানায় এলে মামলা গ্রহণ করা হবে। এটি হবে হত্যা মামলা।”