ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকার বোয়ালিয়া খালসংলগ্ন লিচুবাগ এলাকায় র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ইমনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০১ জুন) ভোর পাচটার দিকে মাসদাইর লিচুবাগ এলাকার আজমতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়িটির উঁচু সীমানা প্রাচীর পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় দেয়াল টপকাতে গিয়ে জাহিদ মাথায় ও পায়ে মারাত্নক রকমের জখম হয়েছে বলে স্থানীয়রা জানায়।
গ্রেফতারকৃত ইমন ফতুল্লা মডেল থানার মাসদাইর লিচুবাগ এলাকার সামাদ মিয়ার পুত্র ও জাহিদ বাহিনীর অন্যতম সদস্য। এ সময় পুলিশ গ্রেফতারকৃতের নিকট থেকে একটি ছিনিতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, ৫ মে সাদা পোষাকে তথ্য সংগ্রহ করতে যায় র্যাব সদস্যরা। এসময় জাহিদ বাহিনীর সদস্য ইমন ও তার সহোযোগিরা বিষয়টি টের পেয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় আহত হয় র্যাব সদস্য নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
গ্রেফতার অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান,জাহিদ বাহিনীর অন্যতম সদস্য ইমনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ইমন র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার মামলার আসামী।

