বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেছেন, উদ্যোক্তাদের বলবো আপনারা এটাকে আরও আধুনিক ভাবে যেন রুপান্তর করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরও কিছু প্রশিক্ষণ প্রয়োজন। সেই প্রশিক্ষণে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।
শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ জিয়া হলে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের বিভিন্ন সংস্থা এধরণের আয়োজন করে থাকে। বিসিক থেকেও এধরণের আয়োজন করা হয় যেটা পাটসহ অন্যান্য পন্য মিক্স থাকে।
আমাদের পাট অধিদপ্তর থেকে পাট পন্যগুলো উপস্থাপন করার জন্য এই আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। একারণে প্রথমেই নারায়ণগঞ্জকে বেছে নেয়া হয়েছে। এখান থেকে মেলার কার্যক্রম শুরু হয়েছে।
আপনাদের ই-কমার্সের অন্তর্ভুক্ত হতে হবে। এর মাধ্যমে আপনারা এটিকে ছড়িয়ে দিন। এর মাধ্যমে ব্র্যান্ডিং আরও বাড়িয়ে দেয়া সম্ভব।

