ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকা ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় র্যাব-১১।
ঈদের ছুটিতে নিরাপত্তা নিশ্চিতল র্যাব-১১ বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা ও মহাসড়কে টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে নিয়মিতভাবে।
র্যাব-১১ জানায়, ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে নগর ছাড়ছেন অধিকাংশ মানুষ। ফলে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকাগুলো অনেকটাই ফাঁকা হয়ে পড়ছে। এই সুযোগে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি মহাসড়কগুলোতেও ডাকাতির ঝুঁকি বেড়ে যায়। এসকল ঝুঁকি মোকাবিলায় এই বিশেষ ব্যাবস্থা নেয়া হয়েছে।

