তারেক রহমানের পক্ষ থেকে ঈদের উপহার
নারায়ণগঞ্জ শহরে ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী, শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ রাকিবুর রহমান রাকিব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে শহরের মিশনপাড়া ও চাষাঢ়া এলাকায় ঘুরে এই উপহার বিতরণ করেন তিনি।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের আনন্দ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় প্রায় শতাধিক রিকশা চালক ও অসহায় মানুষের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়। ঈদের আগে নতুন পোশাক পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন।

