শুক্রবার, ১৯ জুন ২০২৬

|

আষাঢ় ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আর্জেন্টিনা সমর্থকদের কেক কেটে বিশ্বকাপ জয়ের শুভকামনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৬, ১৯ জুন ২০২৬

আপডেট: ১৮:৩৫, ১৯ জুন ২০২৬

আর্জেন্টিনা সমর্থকদের কেক কেটে বিশ্বকাপ জয়ের শুভকামনা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে কেক কেটে শুভকামনা জানিয়েছেন এবং দলের জয় প্রত্যাশা করেছেন। 

এসময় আর্জেন্টিনার পতাকার ডিজাইনে বানানো কেক কেটে একে অপরকে খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন আর্জেন্টাইন সমর্থকেরা।

শুক্রবার (১৯ জুন) বন্দরের সোনাকান্দা এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় ব্রাজিল সমর্থকদেরও কেক খাওয়ানো হয়।

এতে আর্জেন্টিনা সমর্থকরা পতাকা, ব্যানার নিয়ে ও আর্জেন্টিনার জার্সি পরে অংশগ্রহণ করেন। পরো সমর্থকেরা কেক কেটে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে আয়োজক আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল তাফসির বলেন, ফুটবল আমাদের আবেগের জায়গা। আর্জেন্টিনা দলের প্রতি নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসা দীর্ঘদিনের। এটি মেসির শেষ বিশ্বকাপ। আমরা চাই তারা এবারের বিশ্বকাপে ভালো ফল করুক এবং শিরোপার দৌড়ে এগিয়ে যাক।

ব্রাজিল সমর্থক নাহিন মুজতবা জানান, কেক খাইয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। আমরা খেলাম। এটাই সৌন্দর্য। আর্জেন্টিনার জন্য শুভকামনা, ব্রাজিলের জন্য কাপ জয়ের প্রত্যাশা রইলো।