সোমবার, ০৬ জুলাই ২০২৬

|

আষাঢ় ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশিত: ১৯:৪৯, ৬ জুলাই ২০২৬

আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আড়াইহাজারের যৌথ আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান।

স্বাগত বক্তব্য দেন আড়াইহাজার ইউসিসিএ লিমিটেড (বিআরডিবি)-এর সভাপতি সালাউদ্দিন আহমেদ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. জুয়েল আহম্মেদ এবং আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল ইসলাম।