সোমবার, ০৬ জুলাই ২০২৬

|

আষাঢ় ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ঘর পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৪, ৬ জুলাই ২০২৬

বন্দরে ঘর পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ফাইল ছবি

বন্দরে ঘর পরিস্কার করতে গিয়ে  আলম হোসেন (৩০) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে  নিহত হয়েছে। নিহত আলম হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার মৃত আশকর মিয়ার ছেলে। 

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় বন্দর থানার আমিরাবাদ পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী তথ্যসূত্রে জানা গেছে,  বেশ কিছু দিন পূর্বে আলম হোসেনের নিজ ঘরের  টিনের উপর দিয়ে একই এলাকার  রওশন আলীর  বাড়ির মিটার থেকে একই এলাকার নুরুল হকের ছেলে  মোঃ সিয়াম এর বাড়িতে বিদ্যুত সংযোগ নেয়। সোমবার৷ বিকেল ৩টায় আলম হোসেন তার বসত ঘরের টিনের চালা পরিস্কার করার সময় উল্লেখিত বিদ্যুত সংযোগের ছিরা তারের সাথ বিদ্যুৎস্পৃষ্ট তার মৃত্যু হয়। এ ঘটনায়  নিহতের পরিবারের পক্ষ থেকে  বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত ভাবে আবেদন করলে  কর্তৃপক্ষ আবেদন আমলে নিয়ে সন্ধ্যা লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।