ফাইল ছবি
বন্দরে ফেরি করে মাদক বিক্রি সময় ১০ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৫০ টাকাসহ মোজাম্মেল হক (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মোজাম্মেল হক বন্দর শাহীমসজিদ এলাকার মৃত দরবেশ আলী মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক রাজিব তালুকদার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১২(৭)২৬। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় সোমবার (৬ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় বন্দর রেললাইন ভাঙ্গা ব্রীজের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারি মোজাম্মেল হক দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে হেরোইন ও গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রিকালে ১০ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

