সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বহিষ্কার আদেশ নিয়েই দলের পক্ষে কাজ করছেন বাবু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২১, ৬ সেপ্টেম্বর ২০২৬

বহিষ্কার আদেশ নিয়েই দলের পক্ষে কাজ করছেন বাবু

প্রতীকী ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ উপজেলা ও তারাব পৌর ছাত্রদল।

মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এরই অংশ হিসেবে ৯৪নং কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাজল। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গাছের পরিচর্যা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

আয়োজকরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এমন সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তাদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সঙ্গে নিয়ে গাছ লাগানোর মাধ্যমে আমরা শুধু পরিবেশ রক্ষাই করছি না, বরং একটি সবুজ ও সুন্দর ভবিষ্যতের স্বপ্নও তৈরি করছি।