সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর  নবনির্বাচিত কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর  নবনির্বাচিত কমিটি ঘোষণা

ফাইল ছবি

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কর্মচারী ইউনিয়ন (সিবিএ) বিগত ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। প্রতি ২ বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায়, বিকাল ৩:০০ ঘটিকায় নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় এবং মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত সকল ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে উক্ত নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য উপদেষ্টা পরিষদে রয়েছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গাইড লেকচারার, জনাব মোঃ মনিরুজ্জামান, উচ্চমান সহকারী, জনাব মিজানুর রহমান ও হিসাব রক্ষক, জনাব মো: আব্দুর রহিম। 

নবনির্বাচিত কমিটি:
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি, জনাব মোঃ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, জনাব মোঃ দিলোয়ার হোসেন, সহসভাপতি,  জনাব মোঃ বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জনাব মোঃ সাইদুর রহমান সিকদার, কোষাধ্যক্ষ, কাজী মোঃ মিজানুর রহমান।

নতুন কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোঃ দিলোয়ার হোসেন বলেন, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব। ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রায় কর্মচারীদের দক্ষতা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

সিবিএ ইউনিয়নের সভাপতি জনাব মো: সরোয়ার হোসেন অভিমত প্রকাশ করেন, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্তৃপক্ষ কর্মচারীদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার বাস্তবায়নের মাধ্যম ফাউন্ডেশনের কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, শৃঙ্খলা, সুষ্ঠু কর্মপরিবেশ ও লোক ও কারুশিল্প  ফাউন্ডেশনের উন্নয়ন আরও গতিশীল হবে।

আরো পড়ুন