সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন আবুল কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন আবুল কালাম

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) কালামকে এই সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করে তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। 

এর মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রম, নীতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংসদীয় পর্যায়ে কাজ করার সুযোগ পেলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এই সংসদ সদস্য।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন।