ফাইল ছবি
মেয়াদ শেষ হওয়ায় গণঅধিকার পরিষদ (জিওপি) নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুনের নির্দেশক্রমে জেলা কমিটি বিলুপ্ত করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় কমিটিটি বিলুপ্ত করা হয়েছে।

