শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের জন্য ১০ পয়েন্টে ওএমএস ট্রাকসেল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১২, ১৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের জন্য ১০ পয়েন্টে ওএমএস ট্রাকসেল

ওএমএস ট্রাকসেল কর্মসূচি

গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে বিশেষ ওএমএস ট্রাকসেল কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার ১০টি নির্ধারিত পয়েন্টে প্রতি শুক্রবার শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

জানা যায় প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। একজন গার্মেন্টস শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন। প্রাথমিকভাবে আগামী তিন মাস এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে পোশাকশ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্তমান বাজারদরে সংসার চালাতে হিমশিম খাওয়া শ্রমিকদের জন্য এ কর্মসূচি সহায়ক হবে।

এ সুযোগ গ্রহণের জন্য নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকদের নির্ধারিত পয়েন্টে গিয়ে ওএমএস কার্যক্রমের আওতায় চাল সংগ্রহের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।