সোমবার, ০২ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে: মাওলানা আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০১, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:০২, ২ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে: মাওলানা আবদুল জব্বার

মাওলানা আবদুল জব্বার

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডে এক ডেঙ্গু সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

​সোমবার (২ নভেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নং ওয়ার্ডে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

​মাওলানা আবদুল জব্বার আরও বলেন, ডেঙ্গুর আক্রমণ থেকে নিজেদের এবং পরিবারকে সুরক্ষায় বসে থাকলে চলবে না। ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি সচেতন হওয়া উচিৎ।

​বন্দর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের আমীর ফজলুল হাই জাফরির সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতিতে সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয় এবং এলাকায় ডেঙ্গুপ্রতিরোধী পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।