সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিব গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৫, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৬, ৯ নভেম্বর ২০২৬

না.গঞ্জ জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিব গ্রেপ্তার

হাবিবুর রহমান হাবিব

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও সরকারী তোলারাম কলেজ এন্ড বিশ্ব বিদ্যালয়ের সাবেক ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে তাকে ফতুল্লা মডেল থানার কাশিপুর খিল মার্কেট  এলাকা থেকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।

মোঃ হাবিবুর রহমান (৫৫) ফতুল্লা মডেল থানার কাশিপুর খিল মার্কেটের দক্ষিণ গোয়ালবন্দের মৃত আনসার আলী সরদারের পুত্র। 

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে  সোমাবার বিকেলে ৫ টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) নন্দন কুমার সরকার  সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিপুর খিল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একাধিক বৈষম্য বিরোধী মামলার আসামী কার্যকলাপ নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও সরকারী তোলারাম কলেজ এন্ড বিশ্ব বিদ্যালয়ের সাবেক ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব কে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহাবুব আলম জানান,গ্রেফতারকৃত হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান  কার্যকলাপ নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বলে তিনি জানান।