ফাইল ছবি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের গোপনে ধারণ করা একটি ভিডিও ফাঁস হয়েছে। ওই ভিডিওতে এক নারীকে দেখা গেছে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাওলানা ফেরদাউসুর রহমান একজন নারীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করছেন। সেখানে অবস্থান করার সময় তার সঙ্গে থাকা নারীর পক্ষ থেকেই ভিডিওটি ধারণ করা হচ্ছিল। এসময় মাওলানা ফেরদাউসুর রহমানকে বিছানায় বসে থাকতে দেখা যায়। এক পর্যায়ে তিনি বসা থেকে উঠে তার লুঙ্গি ঠিক করছিলেন।
এ বিষয়ে মাওলানা ফেরদাউসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভিডিওটির বিষয়ে আমার জানা নেই। আমি এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।’
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘আমাদের যে কোনো নেতা শাস্তিমূলক অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

