ফাইল ছবি
মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ‘রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে সজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসিন হাসান কাউছার। সহ-সভাপতি হয়েছেন রাব্বি শিকদার, জান্নাতুল ফেরদৌস মালিহা ও আসাদুল ইসলাম আসাদ।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিব হোসেন ও জুয়েল হোসাইন। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সৌরভ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুল ইসলাম সাব্বি ও মো. হোসাইন মিয়া।
অর্থ সম্পাদক হাসান মাহমুদ এবং সহ-অর্থ সম্পাদক তাওহীদুল ইসলাম সোহাগ। ব্লাড বিষয়ক সম্পাদক জুনায়েদ আহাম্মেদ রায়হান এবং সহ-বিষয়ক সম্পাদক রাজিয়া ইসলাম।
দপ্তর সম্পাদক কাজী জুবায়ের এবং সহ-দপ্তর সম্পাদক আকিবুল ইসলাম আকিব। প্রচার সম্পাদক রাকিব শিকদার এবং সহ-প্রচার সম্পাদক নূর মোহাম্মদ ও ফারুক চৌধুরী।
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সিনথিয়া আক্তার শিমলা এবং সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রুকাইয়া ইসলাম সিমা।
ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম রবিন। সহ-ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিক সরকার ও ইমন সাব্বির।
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহাম্মেদ রিফাত এবং সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওসমান গনি ও মো. রনি মিয়া।
আপ্যায়ণ বিষয়ক সম্পাদক মো. শামীম মিয়া এবং সহ-আপ্যায়ণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ও মো. আল-আমিন মিয়া।
মিডিয়া ও আইটি বিষয়ক সম্পাদক শাকিল হাওলাদার এবং সহ-মিডিয়া ও আইটি বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান ও মো. শাকিব মিয়া।
মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মারফত আলী এবং সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী।
এ ছাড়া সংগঠনটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মিদুল হাসান, মো. হাবিব মিয়া, আল-রাফি, চয়ন ঘোষ, সৌরভ কর্মকার, নূর হোসেন নাঈম ও মো. হাসিব ভূঁইয়া।
নবগঠিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে। রক্তের অভাবে যেন কোনো রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদাতা তৈরি, রক্তদাতাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবেন তাঁরা।

