ফাইল ছবি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একাধিক প্রার্থী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসব পদে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র কেনেন।
সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট নবী হোসেন, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র কিনেছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এছাড়া পাঁচটি সদস্য পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমিনুর ইসলাম মিঠু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মেহেদী হাসান (সজীব), অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফতে মোহাম্মদ রেজা রিপন ও রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

