মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে আরও বড় হাসপাতাল করার আশ্বাস সমাজকল্যাণ মন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৬, ১০ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে আরও বড় হাসপাতাল করার আশ্বাস সমাজকল্যাণ মন্ত্রীর

ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বলেছেন, সারা বাংলাদেশের মানুষ কাজের জন্য এখানে আসে। এসকল মানুষের সেবার জন্য রূপগঞ্জে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলে চলবে না। এখানে আরও কীভাবে বড় হাসপাতাল করা যায়। আমি দিপুর সাথে কথা বলেছি। সরকারের প্ল্যানিং আছে এখানে আরও বড় হাসপাতাল কীভাবে করা যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, উন্নয়নের জন্য সকলে মিলে ডা. ওয়াহিদ বা ডা. তৌহিদকে আমরা ডাকি। এই হাসপাতাল আমাদের সকলের হাসপাতাল। এই হাসপাতালকে সহযোগীতা করা আমাদের সকলের দায়িত্ব। 

তিনি আরও বলেন, এই রাস্তাটা সুন্দর ভাবে হলে আপনার ফসল দ্রুত যেতে পারবে, আপনাদের সন্তানরা দ্রুত হাসপাতালে যেতে পারবে। উন্নত যোগাযোগ ব্যাবস্থার মাধ্যমে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন।

তিনি বলেন, এই যে ডা. ওয়াহিদ বা তৌহিদ যে নামেই ডাকেন। তিনি তার এলাকার কথা চিন্তা করেছেন। রূপগঞ্জকে এমন আরও অনেক মানুষ আছে৷ তারাও ইচ্ছা করলে এগিয়ে আসতে পারে।