মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৭, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৭, ১০ নভেম্বর ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জব্বার

মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর সৃষ্ট পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

​পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা ও সেবার অগ্রগতির খোঁজখবর নেন।

​উল্লেখ্য, মাদ্রাসাটিতে অগ্নিকাণ্ডের সময় তৈরি হওয়া বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে ৬৩ জন শিক্ষার্থী। পরে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া স্থানীয় একটি হাসপাতালে আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।

​পরিদর্শন শেষে মাওলানা আবদুল জব্বার আশঙ্কাজনক ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান।