ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেপুর জনকল্যাণ সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন ৫৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ বজলুর রহমান (সিআইপি)-কে সভাপতি এবং হাজী মোঃ মোক্তার হোসেন-কে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ বজলুর রহমান (সিআইপি) বলেন, "হোসেপুর জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছে। নতুন কমিটির প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে আমরা শিক্ষা, সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা, ধর্মীয় ও মানবিক কার্যক্রমসহ জনকল্যাণমূলক উদ্যোগকে আরও গতিশীল করতে কাজ করবো। সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে সমিতিকে একটি আদর্শ ও সেবামূলক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।"
তিনি আরও বলেন, "ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে আমরা কাজ করতে চাই। হোসেপুরবাসীর সুখ-দুঃখে সব সময় পাশে থাকার পাশাপাশি নতুন প্রজন্মকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।"
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কবির হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ শাহীন, আলী আহমেদ মেম্বার ও শাহজালাল শিকদার; সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল (মোস্তাক); সহ-সম্পাদক মোঃ আশরাফুল আলম, ইকবাল হোসেন, হাজী মোতালেব ও হাজী আলমগীর হোসেন; সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন (জুয়েল); সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সালাউদ্দিন ও মেজবাহ উদ্দিন (স্বপন); সমাজকল্যাণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন; সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইলিয়াস; কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম (রূপচাঁন); ধর্ম সম্পাদক নাছির; সহ-ধর্ম সম্পাদক মোঃ আমির হোসেন (রনি); অডিট সম্পাদক মোঃ হুমায়ুন কবির মাস্টার; সহ-অডিট সম্পাদক মোঃ রাজু আহমেদ; স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডাঃ সুমন; সহ-স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মোঃ স্বপন; ক্রীড়া সম্পাদক মোঃ মজিবুর রহমান (রিপন); সহ-ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন (জনি); প্রচার সম্পাদক মোঃ শাহিন (আলম); সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল; দপ্তর সম্পাদক মোঃ আক্তার হোসেন; সহ-দপ্তর সম্পাদক মোঃ রোমান; তথ্য সম্পাদক আশরাফুল আলম (আসাদ); সহ-তথ্য সম্পাদক শরিফুল ইসলাম (শরীফ); সাংস্কৃতিক সম্পাদক রিপন মেম্বার; সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সানোয়ার; পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল হক মাস্টার এবং সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন মিয়া।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সালাউদ্দিন মনজুর, আনিছুর রহমান, মহসীন মিয়া, মোশারফ হোসেন, আবুল হোসেন, আলাউদ্দিন, মোহাম্মদ আলী, নাজীম মাস্টার, মোঃ জিয়াউ, মোঃ সোলেমান, রায়হান আহাম্মেদ পায়েল, মোহাম্মদ আলী, আবুল হোসেন, মোহাম্মদ ফয়সাল, মোঃ রাজিব, মোঃ জহির মাস্টার ও মোঃ সজীব হোসেন।
নবগঠিত কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও সাবেক দায়িত্বশীলদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি ঐক্য, সেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে হোসেপুর জনকল্যাণ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

