মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারী মাদক ব্যবসায়ী আরমিন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৫, ১০ মার্চ ২০২৬

নারী মাদক ব্যবসায়ী আরমিন গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আরমিন আক্তার সুর্বনা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আরমিন আক্তার সুর্বনা বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার আব্দুল হান্নান মিয়ার স্ত্রী। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায়  বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৬(৩)২৬। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (৯ মার্চ) রাতে বন্দর থানার দড়িসোনাকান্দাস্থ হাসান মিয়ার ভাড়াটিয়া ঘরে  অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ধৃত নারী মাদক কারবারি আরমিন আক্তার সুর্বনা দীর্ঘ দিন ধরে দড়ি সোনাকান্দা এলাকায় অবাধে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি করার সময় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।