শনিবার, ১৩ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ বিদেশী নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১০, ২৬ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ বিদেশী নাগরিক আটক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

এর আগে গত ২৫ মে রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা থানার বৈশকালা এলাকার আব্দুল কাশেমের ছেলে আব্দুল্লাহ হিল বাকি (২৩)। 

র‍্যাব-১১ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে ভারতের নাগরিক বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য হিসেবে কাজ করছিলেন।

জানা গেছে, আব্দুল্লাহ হিল বাকি নিয়মিত ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসতেন। কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে তিনি মাদক সংগ্রহ করতেন এবং পরে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। সীমান্ত এলাকা থেকে অভিনব কৌশলে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিল এই চক্র। আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্তে কাজ চলছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।