রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে ৩ মাদকসেবীর দুই মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫২, ৫ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে ৩ মাদকসেবীর দুই মাসের কারাদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে আটক তিন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের আটকের লক্ষ্যে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। 

পরে আসামিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার তিনজনকে দুই মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন—সোনারগাঁওয়ের চর ভূলুয়া দক্ষিণ পাড়ার জহিরুল ইসলামের ছেলে সিফাত হাওলাদার (১৯), একই এলাকার আজগরের ছেলে মো. হৃদয় (২২) এবং মুরাদপুর দেওয়ানবাগ এলাকার সাইদুর রহমানের ছেলে মো. বিজয় (১৯)।