ফাইল ছবি
কবি ও সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু সম্পাদিত আলো-আঁধারের কাব্য গ্রন্থ'র প্রকাশনা উৎসব ১২ সেপ্টম্বর শনিবার সন্ধায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কবি শুক্কুর মাহমুদ জুয়েল ও গীতা পাঠ করেন স্মৃতি রানী দে। দৈনিক খবরের পাতা'র সম্পাদক এড. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিদারুল আলম। চ্যানেল আইয়ের উপস্থাপক রোকসানা সামিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রুমন রেজা। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বর্ষীয়ান কবি ও নাট্যকার মু. জালাল উদ্দিন নলুয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভগের অধ্যাপক ড. জেবউননেছা, কবি ও গবেষক আতিক রহমান, কলামিস্ট ও গবেষক ফরিদ আহমেদ রবি ও ধ্রুব সাহিত্য পরিষদের উপদেষ্টা এড. শাহানাজ জামান। লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ সেন্টু, চঞ্চল মেহমুদ কাশেম, এস এ শামীম, নজরুল ইসলাম শান্তুু, শাহানা মান্নান বুলবুল, ডাঃ বশির আহমেদ তুষার, শামীমা হক মৌসুমী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির জীবন সদস্য কবি লুৎফা জালাল, শাহানাজ পারভীন জেসমিন, মেহেনাজ জামান পারভিন শারমিন, রিয়াজ আহমেদ, কবি মিনতি বসাক,কবি কাজী আনিসুল হক, কবি ও সাংবাদিক সফিকুল ইসলাম আরজু, আসলাম প্রধান, জহিরুল ইসলাম বিদ্যুত, জহিরুল ইসলাম মিন্টু,মতিউর রহমান মুক্তি, কবি কাওছার আক্তার পান্না, রওশন আরা,ইশিতা দাস, মানবাধিকার সংগঠক মোমেন ইসলাম, মোঃ হিমেল। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য একে উজ্জল, সাইফুল ইসলাম রুবেল ও সাইদুর রহমান শ্যামল। প্রধান অতিথির বক্তব্যে ড. দিদারুল আলম বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে সাহিত্যের উর্বর নগরী। আমার বিশ্বাস ডান্ডিনগরী এই জেলায় এখনো ভাল ভাল লেখক তেরি হয়েছে। তিনি আরো বলেন, ইউনিভার্সিটিগুলোতে অনেক মানুষের সমাগম হয় কারণ, সেই সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকে অনেক। কিন্ত সেই ভার্সিটি থেকে বেশি প্রাউড ফিল করছি আমার নিজ জেলা গুণী লেখকদের এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে। যারা শিল্প-সাহিত্যের সঙ্গে জড়িত তাদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে।

