ফাইল ছবি
নারায়ণগঞ্জ বন্দরে সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ফার্নিচার দোকানে ঢুকে গিয়ে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকের হেলপার ইউনুস (৪৫)কে আটক করে পুলিশে সোর্পদ করলেও ওই সময় ঘাতক ট্রাক চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত হেলপার ইউনুস কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিন থানার শালমানপুর দক্ষিনপাড়া এলাকার মৃত কদম আলী ছেলে।
নিহত ইউনুছ আলী (৪২) নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দর থানার শাহীমসজিদ খালপাড় এলাকার মৃত গফুর খন্দকারের ছেলে। আহতরা হলো বন্দর ঝাউতলা এলাকার আজিজ বেপারী ছেলে ফার্নিচার দোকানের মালিক মোঃ সেলিম (৫০) ও একই থানার হাফেজীবাগ এলাকান মৃত জালাল হোসেন মিয়ার বাদল হোসেন (৪৮)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গত শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৯টায় বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের কল্যান্দী ভাঙ্গাব্রীজের সামনে এ র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নিহতের ছেলে রাকিব বাদী হয়ে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করে।
প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ৯টায় সময় খুলনা মেট্রো ট ১১-১২৯৪ নাম্বারের একটি সার বোঝাই করা মদনপুরগামী একটি ট্রাক বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী একটি ফার্নিচার দোকানে ঢুকে পরে। এ ঘটনায় র্ফানিচার দোকানে বসে থাকা ইউনুছ মিয়া ঘটস্থলে নিহত হয়। সে সাথে উল্লেখিত দোকানে বসে থাকা সেলিম মিয়া ও বাদল মিয়া মারাত্মক ভাবে আহত হয়।
আহত ফার্নিচার ব্যবসায়ী সেলিম মিয়া প্রাথমিক চিকিৎসা গ্রহন করে গনমাধ্যমকে জানান, আমি খুব গরীব মানুষ ধারদেনা করে এ ফার্নিচার দোকানটি দিয়েছি। গত শনিবার রাতে সড়ক র্দূঘটনায় আমার ৪/৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, র্দূঘটনাস্থল থেকে উত্তেজিত জনতা হেলপারকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

