মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত মুখ নারায়ণগঞ্জ যুবদল নেতা রফিক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০২, ২২ সেপ্টেম্বর ২০২৬

আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত মুখ নারায়ণগঞ্জ যুবদল নেতা রফিক

ফাইল ছবি

গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী রাজনৈতিক আন্দোলনের রাজপথে এক অবিনাশী ও অনন্য প্রতিশ্রুতির নাম নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ নেতা রফিকুল ইসলাম রফিক। 

ক্ষমতার উত্তাল ঢেউ কিংবা ভয়াবহ নিপীড়ন, কোনো কিছুই দমাতে পারেনি দল ও জিয়া পরিবারের প্রতি তাঁর অটল আনুগত্যকে।

ছাত্রদলের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করা রফিক দীর্ঘ সময় ধরে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপির টানা আন্দোলন, রাজপথের হরতাল-অবরোধ কিংবা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতকেন্দ্রিক প্রতিটি কর্মসূচিতে সামনের সারিতে থেকে লড়াই করেছেন তিনি।

রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল বেগম খালেদা জিয়ার আদালতের হাজিরাকে কেন্দ্র করে। চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তিনি গ্রেফতার হন। এরপর তার ওপর নেমে আসে টানা ২৬ দিনের ভয়াবহ রিমান্ড নির্যাতন। শুধু শারীরিকভাবেই নয়, রাজপথের রাজনীতি রফিকের কাছ থেকে কেড়ে নিয়েছিল পারিবারিক জীবনের অনেক অমূল্য মুহূর্তও। কারাবরণ ও রিমান্ডের কারণে নিজের কন্যাসন্তানের পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়েও তার পাশে থাকতে পারেননি তিনি।

স্থানীয় নেতাকর্মীদের মতে, নারায়ণগঞ্জের স্থানীয় রাজপথের প্রতিটি কর্মসূচি থেকে শুরু করে ঢাকার কেন্দ্র ঘোষিত কর্মসূচি সবখানেই সবসময় অতি সক্রিয় ভূমিকা রাখতেন 'দলপাগল' হিসেবে পরিচিত রফিক। বারবার কারাবরণ, শারীরিক নির্যাতন, হামলা ও মামলার মুখোমুখি হলেও কখনোই নীতি কিংবা জিয়া পরিবারের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি এই যুবদল নেতা।

তৃণমূল থেকে উঠে আসা এই নেতার দীর্ঘ ত্যাগ ও সংগ্রাম নারায়ণগঞ্জের স্থানীয় বিএনপির রাজনৈতিক অঙ্গনে অনুপ্রেরণার এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে আছে।

আসন্ন জেলা যুবদলের কমিটিতে রফিকের মত ত্যাগীর নেতার সর্বোচ্চ মূল্যায়ন চান নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।