রোববার, ০৪ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফেসবুকে স্বেচ্ছাসেবক লীগের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৪, ৪ অক্টোবর ২০২৬

ফেসবুকে স্বেচ্ছাসেবক লীগের কমিটি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনে স্বেচ্ছাসেবক লীগের ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ও গোপালদী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের ২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা। 

রোববার (৪ অক্টোবর) এই দুই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অনুমোদন দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ভিপি জামির হোসেন রনি।

আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটিতে সভাপতি পদে আছেন এইচ এম জাকির ও সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ।

গোপালদী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মিনহাজুল রহমান মিশু ও সাধারণ সম্পাদক পদে আছেন আসাদুজ্জামান ভুট্টো।