ফাইল ছবি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মী তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২ অক্টোবর নগর কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নগর সভাপতি মুহাম্মদ আবুল হাশিমের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মুহা. আবরারুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী তারবিয়াতে সংগঠনের কর্মীদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক উন্নয়ন, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি ও দক্ষতা বৃদ্ধিসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এতে আলোচনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহা. আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় দক্ষতা ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মুহা. মেহেদী হাসান এবং কেন্দ্রীয় শুরা সদস্য এইচ এম শাহীন আদনান।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুহা. দ্বীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম বক্তব্য দেন।
বক্তারা কর্মীদের ব্যক্তিগত জীবন ও সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ের সঠিক ব্যবহার, জ্ঞানার্জন ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত প্রশিক্ষণ ও তারবিয়াতের গুরুত্বের ওপরও আলোচনা করেন।
কর্মী তারবিয়াতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, সাংগঠনিক সম্পাদক মুহা. মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দুই দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে কর্মীদের সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও জ্ঞানচর্চা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

