রোববার, ০৪ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬ মাদক কারবারি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪১, ৪ অক্টোবর ২০২৬

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬ মাদক কারবারি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় নবীগঞ্জ, মাহমুদনগর ও কদম রসূল দরগাহ এলাকাসহ ২৬নং ওয়ার্ডের কলাবাগানে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
​গত রবিবার (৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​বন্দর থানার নবীগঞ্জ, কদম রসূল দরগাহ, নদীরপাড়, পরিত্যক্ত গোডাউন, ফেরিঘাট, ওয়াকওয়ে এবং ২৬নং ওয়ার্ডের মাহমুদনগর কলাবাগান এলাকার মাদক ব্যবসায়ীদের আস্তানা ও বাড়িগুলোতে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (বন্দর সার্কেল) তারেক মেহেদী।
​অভিযানকালে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশের একটি চৌকস টিম সক্রিয়ভাবে অংশ নেয়। এ সময় আইন অমান্য ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
​এলাকার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন প্রশংসনীয় তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
​মাদক, কিশোর গ্যাং এবং অপরাধমুক্ত বন্দর এলাকা গড়ে তুলতে এলাকাবাসীকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।